ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিসিবির প্রস্তাব নাকচ করে দিল বিসিসিআই

আকাশ স্পোর্টস ডেস্ক :

আয়োজক পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে আনতে চেষ্টায় কোনো কমতি রাখছে না পিসিবি। শোনা যাচ্ছে, ভারতীয় দল যাতে ম্যাচের দিন পাকিস্তানে এসে খেলে আবার ওইদিনই দেশে ফিরতে পারে সেই প্রস্তাবও দেওয়া হয়েছে বিসিসিআইকে।

অবশ্য পিসিবির পক্ষ থেকে বিসিসিআইকে এমন প্রস্তাব দেওয়ায় বিষয়টি সত্য নয় বলে জানিয়ে দিয়েছে একটি সূত্র। দৈনিক জাগরণকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, এমন কোনো প্রস্তাব তারা পায়নি পিসিবির কাছ থেকে। আর সেটা পেলেও নাকচ করে দেবে তারা।

এর আগে, পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম একটি খবর দেয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ভারতকে। পাকিস্তানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল সেই প্রস্তাবে।

পিসিবির প্রস্তাব অনুযায়ী, ভারত টুর্নামেন্টের সময় ক্যাম্প করবে দিল্লি, চণ্ডীগড় কিংবা মোহালিতে। ম্যাচের দিন সেখান থেকে ভারত দলকে ভাড়া করা বিশেষ বিমানে পাকিস্তানে নিয়ে যাওয়া ও ফেরত পাঠানোর ব্যবস্থা করবে পিসিবি।

তবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। আর এমন প্রস্তাব আসলেও তাতে সম্মত হবে না বলেও জানিয়েছে বিসিসিআই সূত্র। আর এতে করে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

পিসিবির প্রস্তাব নাকচ করে দিল বিসিসিআই

আপডেট সময় ০২:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪