ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে ইসরাইলের হামলার পরিকল্পনা সম্পর্কিত মার্কিন নথি ফাঁস

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে ইসরাইল কী ধরনের হামলা চালাতে পারে, তা নিয়ে মার্কিন গোয়েন্দাদের একটি নথি ফাঁস হয়েছে। এতে অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল নথিটি ফাঁস করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, নথি ফাঁসের ঘটনা খুবই উদ্বেগজনক।

গত শুক্রবার থেকে ‘মিডল ইস্ট স্টেকটেটর’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে নথিগুলো প্রকাশ হতে শুরু করে। নথিগুলোতে টপ সিক্রেট চিহ্ন দেওয়া রয়েছে। চিহ্নগুলো এমনভাবে দেওয়া হয়েছে যা কেবল যুক্তরাষ্ট্র ও তার পাঁচ মিত্র দেশ— অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যই দেখে পারবে।

ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে দেখা যায়, ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরাইল কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, সেই তথ্যও রয়েছে ওই নথিতে।

অপর এক নথিতে বলা হয়েছে, ইসরাইলি হামলা পরিকল্পনার তথ্য সংগ্রহ করেছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাজেন্সি। সেখানে আকাশ থেকে ভূপৃষ্ঠে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ ইসরাইলি বিমান বাহিনীর মহড়ার কথা বলা হয়েছে। ইরানে কীভাবে বিমান হামলা চালানো হবে, তা নিয়েই মূলত মহড়া হয়।

কীভাবে নথিগুলো ফাঁস হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা।

ইসরাইলি হামলা পরিকল্পনার নথিগুলো এমন এক সময়ে ফাঁস হলো যখন ইসরাইল বলছে, তারা ১ অক্টোবরের ইরানের হামলার জবাব দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে ইসরাইলের হামলার পরিকল্পনা সম্পর্কিত মার্কিন নথি ফাঁস

আপডেট সময় ০১:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪