ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইকেট দেখে খুশি হন না মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

কাটার দেওয়া যতটা সহজ, সংবাদমাধ্যমের সামনে কথা বলা মোস্তাফিজুর রহমানের জন্য ততটাই কঠিন। সেটা আরও কঠিন হয়ে যায় যখন প্রশ্ন হয় উইকেট নিয়ে। মাঙ্গুয়াং ওভালে আজ সে রকমই এক প্রশ্নের মুখোমুখি পড়ে গেলেন মোস্তাফিজ।

মোস্তাফিজের উত্তরও বরাবরের মতো সংক্ষিপ্ত, ‘উইকেট সেভাবে দেখিনি। পাশ দিয়ে হেঁটে গেছি। যতটুকু দেখেছি মনে হলো গত ম্যাচের উইকেটের চেয়ে এটা অনেক ভালো।’ ব্লুমফন্টেইনের উইকেট পচেফস্ট্রুমের উইকেটের তুলনায় কিছুটা পেস সহায়ক হতে পারে, এমন আলোচনায় নিশ্চয়ই খুশি বাংলাদেশ দলের এই পেসার। মোস্তাফিজ যেন এবার একটু মুখ খুললেন, ‘আমি উইকেট দেখে খুশি হই না। বল অনেক দ্রুত যাবে, তার জন্য যে আমি খুব খুশি হব, ব্যাপারটা এমন নয়। আমি খেললে আমার কাজ হলো, আমি কীভাবে ভালো করব সে চেষ্টা করা। ভালো বল করলে আমার দলের উপকার হবে। সব সময় এ ভাবনাটাই মাথায় থাকে।’

সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের আগে থেকেই বোলিং তূণে কাটারের বাইরে আরও কিছু অস্ত্র যোগ করার চেষ্টা করে আসছেন মোস্তাফিজ। তাঁর আশা, চলতি সিরিজে সেগুলো প্রয়োগের আরও ভালো সুযোগ পাবেন, ‘আমি খেললে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভালো বোলিং করলে সব উইকেটই ভালো।’
দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩ উইকেট পেলেও প্রথম টেস্টে পেসারদের মধ্যে মোস্তাফিজের বোলিংই যা একটু গোছানো ছিল। দ্বিতীয় টেস্টে সেটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাঁকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উইকেট দেখে খুশি হন না মোস্তাফিজ

আপডেট সময় ০৪:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭