ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১১৮৬

আকাশ জাতীয় ডেস্ক :

দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৮৬ জন; এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৬৫৬ জনে। এডিস মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যৃ হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১৫ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫১৭ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ২০৯ জন, খুলনায় ১৫২ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ৯৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৭১ জন; আর এক হাজার ৮৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ২৪ হাজার ৮৩৮ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮১৮ জন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৭ রোগী হাসপাতালে ভর্তি হন। ওই মাসেই সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়। আর অক্টোবরের ১৪ দিনে ১২ হাজার ৭১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ৫২ জনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্তে তৎপর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১১৮৬

আপডেট সময় ১১:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪