ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

আবারও গোমাংস সন্দেহে যুবককে মারধর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ভারসিঙ্গি গ্রামে ফের গোমাংস বহন করার সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়েছে। এ ক্ষেত্রেও অভিযোগের তীর গোরক্ষকদের দিকে। আক্রান্ত ব্যক্তির নাম ইসমাইল শাহ (৩৬)।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, পেশায় সবজি ব্যবসায়ী ইসমাইল শাহ তাঁর স্কুটারে করে গোমাংস নিয়ে যাচ্ছিলেন বলে সন্দেহ করে একদল স্থানীয় মানুষ। এরপর ভারসিঙ্গি বাস স্টপেজের কাছে তারা ইসমাইল শাহকে ঘিরে ফেলে। স্কুটারে গোমাংস রয়েছে বলে অভিযোগ তুলে বেধড়ক মারধরও শুরু হয়। মারের চোটে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান ইসমাইল।

এর পরই ঘটনার খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে ইসমাইল শাহকে। ওই দুষ্কৃতকারীরা স্থানীয় প্রহার সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। এই ঘটনায় চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে নাগপুর পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে শোকের ছায়া: কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর

আবারও গোমাংস সন্দেহে যুবককে মারধর

আপডেট সময় ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭