ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আতঙ্কিত হবেন না, ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে :স্বাস্থ্যের ডিজি

আকাশ জাতীয় ডেস্ক: 

ডেঙ্গু রোগের বিষয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেছেন, ‘আতঙ্কিত ও উৎকন্ঠিত হবেন না। ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে।’

সবধরণের ডেঙ্গু রোগীকে হাসপাতালে আনার দরকার নেই জানিয়ে তিনি বলেন, ‘যদি শরীরে র‌্যাশ ওঠে তাহলে হাসপাতালে আনতে হবে। নইলে বাসায় বসেই চিকিৎসা নিতে পারবে। রোগীকে বেশি পরিমানে তরল খাবার খেতে হবে। যদি শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি হয়, সেক্ষেত্রে শুধু প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খেতে হবে রোগীকে।’

মহাপরিচালক বলেন, ‘আমরা চেষ্টা করছি ডেঙ্গু নিয়ন্ত্রনে আনার। তাদের চিকিৎসাটা দেখছি। আমরা ভেক্টর (মশার উৎসস্থল) আইডেন্টিফাই (চিহ্নিত) করে দিয়েছি। কিন্ত ভেক্টর ক্লিনিংয়ের (ধ্বংস) দায়িত্ব তো আমাদের না। বড় কথা হলো আমাদের সেই সক্ষমতাও নেই। কিছুদিন আগেও আমরা সংবাদ সম্মেলন করেছি সচেতনতার জন্য।’

ডেঙ্গু রোগের চিকিৎসায় বিশেষায়িত বা বিশেষ কোন হাসপাতালকে নির্দিষ্ট করে দেওয়া হবে না জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘কোনো বিশেষ হাসাপাতাল করা যাবে না। কারন তখন ওই এককেন্দ্রিক হাসাপাতালে রোগীর চাপ বেড়ে যাবে। আমরা বলতে চাই, সবধরনের ডেঙ্গু রোগীকে হাসাপাতালে আনার দরকার নেই। মানুষ এখন ভয়ে হাসাপাতালে আসছে। ফলে হাসপাতালের চাপ বাড়ছে। রোগী চলে আসলেও না করা যাচ্ছে না। আমরা উপজেলা পর্যায় পর্যন্ত হাসাপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রেখেছি। গ্রামে যদিও প্রকোপ কম। ঢাকাতেই ডেঙ্গুর হার আসলে বেশি।’

ডা. খুরশীদ আলম আরও বলেন, ‘আমি চাই আপনারা (গণমাধ্যম) বলেন, আতঙ্কিত হবার কারন নেই। যথাযথ সচেতনতা যেন সবাই গ্রহণ করে। লার্ভা ধ্বংস করা, মশারি টানানো ইত্যাদি। রোগীরা যেন বাড়িতে থেকে প্রাধমিক চিকিৎসা গ্রহণ করে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আতঙ্কিত হবেন না, ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে :স্বাস্থ্যের ডিজি

আপডেট সময় ১১:১৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২