ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম ম্যাচে বাবর আজমদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের পারফরম্যান্স সুবিধাজনক নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিষয়টি ভাবাচ্ছে বিসিবিকে।

তাই বিশ্বকাপের আগে এই ফরম্যাটে টাইগারদের ঝালিয়ে নিতে প্রথমে আরব আমিরাত পরে ত্রিদেশীয় সিরিজের আয়োজনে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ দল।

সেই পরিকল্পনায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচের প্রস্তুতির মধ্যেই জানা গেল ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।

সেই সিরিজের সূচি প্রকাশ করেছে আয়োজক দেশ নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর পর্দা উঠবে এই সিরিজের।

বাংলাদেশ সময় সকাল ৮ টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে সাকিব বাহিনী। এই ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। ১২ অক্টোবরের ম্যাচে ফের নিউজিল্যান্ডকেই মাঠে পাবে বাংলাদেশ। সে ম্যাচ শুরু হবে দুপুর ১২ টায়।

এরপর ১৩ অক্টোবর ফের পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৮ টায়।

অর্থাৎ সিরিজে তিন দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল ১৪ অক্টোবরে মুখোমুখি হবে ফাইনালে। ফাইনালসহ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

ত্রিদেশীয় সিরিজ শেষে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার পথে উড়াল দেবে বাংলাদেশ দল। উদ্দেশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা আসরে ২৪ অক্টোবর প্রথম মাঠে নামবে সাকিবের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথম ম্যাচে বাবর আজমদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৭:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২