ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে শুক্রবার ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত হয়ে গেছে। এদিনের বাকি সব খেলাও স্থগিত করা হয়েছে। শনিবার থেকে খেলা হবে কিনা, তা পরে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। শুক্রবার দ্বিতীয় দিনের খেলাও হবে না বলে জানিয়েছে তারা। তবে দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ডজুড়ে জাতীয় শোক থাকায় তৃতীয় টেস্টের বাকি তিন দিনের খেলা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

বৃহস্পতিবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৯৬ বছর।

বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতেও তার সমস্যা হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন আয়োজন

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

আপডেট সময় ০৭:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২