ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে জ্বালানি তেলের দাম শিগগির কমবে, ইঙ্গিত পরিকল্পনামন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত সাতমাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই অবস্থার মধ্যে বাংলাদেশের বাজারেও জ্বালানি তেলের দাম শিগগির কমানো হবে।

দেশে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম যে হারে কমছে, দায়িত্বের সঙ্গে বলতে পারি দেশে জ্বালানি তেলের দাম শিগগিরই আরো কমবে।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সাভারের সিআরপিতে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন পরিকল্পনা মন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা তেল, গ্যাসের দাম বাড়ার আভাস পাচ্ছেন আর আমি কমার আভাস পাচ্ছি। সরকার তার মনোভাবের পরিচয় দিয়েছে, অল্প হলেও কমিয়েছে তেলের দাম। শিগগরই এটা (তেলের দাম) আরো কমবে বলে আমার আশা।’

মন্ত্রী বলেন, ‘তবে কোন প্রক্রিয়ায় কমানো হবে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। বিশ্ব বাজারে দাম বাড়লে আমরা বাড়াবো আর কমলে আমরাও কমাবো। দামটা হঠাৎ করে একটু বেশি বেড়েছে একারণে সমস্যাটা একটু বেশি হয়েছে।’

ডিজেলে ৩ শতাংশ কমেছে ও পেট্রোলে ৪ শতাংশ কমেছে, পরে কমানো হলে, কত শতাংশ কমানো হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা এখনই বলা কঠিন, কত শতাংশ কমবে। তবে আশার কথা হচ্ছে কমবে।’

সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএসপিআইর প্রিন্সিপাল প্রফেসর ডা. মোহাম্মদ ওমর আলী সরকার ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে জ্বালানি তেলের দাম শিগগির কমবে, ইঙ্গিত পরিকল্পনামন্ত্রীর

আপডেট সময় ০৬:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২