ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চাঁদাবাজি ও হত্যার হুমকি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক: 

খুলনার বটিয়াঘাটায় মৎস্য ঘেরে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি প্রদানের মামলায় ভান্ডারকোট ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ ও তার ভাই অহিদুল শেখকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) খুলনা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার এজাহারভুক্ত ২৯ জন আসামি জামিন আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জমান ২৭ জনের জামিন মঞ্জুর করেন। তবে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে ৩৮৫ ও ৩০৭ ধারায় অভিযোগের সুস্পষ্ট প্রমাণ থাকায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

মামলার বাদী পক্ষে আইনজীবী মো. শাহআলম তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর লক্ষীখোলা মৎস্য চাষি সমবায় সমিতির সদস্য কাকন বয়াতী বাদি হয়ে ২৯ জনকে আসামি করে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে বটিয়াঘাটা থানায় মামলা করেন। ওই দিন পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও সাব্বির নামের দুই আসামিকে গ্রেফতার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চাঁদাবাজি ও হত্যার হুমকি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট সময় ০৫:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২