ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক:

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন মো. জসীম উদ্দিন। তিনি বর্তমানে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি চীনে বর্তমান রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলা‌ভি‌ষিক্ত হবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে জসীম উদ্দিন গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালীন উদ্ভাবনী সেবা প্রদানের জন্য বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কার পেয়েছেন তি‌নি। গ্রিসের পাশাপা‌শি মাল্টা এবং আলবেনিয়ার ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন তিনি।

জসীম উদ্দিন বিসিএস ১৩ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তি‌নি দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ অন্যান্য পদে কর্মরত ছিলেন।

জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরা‌জ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ২০১৪ সালে এনডিসি কোর্স সম্পন্ন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দিন

আপডেট সময় ০১:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২