ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাধীনতার সমর্থনে ধর্মঘটে বার্সেলোনা ক্লাব

আকাশ স্পোর্টস ডেস্ক:
স্বাধীনতার দাবিতে কাতালুনিয়ার চলমান দাবির সমর্থনে আজ মঙ্গলবার থেকে ধর্মঘটের আহ্বান করেছে ইউরোপের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনা এফসি। রবিবার গণভোটে এই অঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। সেদিন ক্লাবটি লা লিগায় একটি ক্লোজ ডোর খেলে। খেলা পেছাতে বার্সা কর্তৃপক্ষের আবেদন গৃহীত না হওয়ায় শূন্য গ্যালারিতে খেলে দলটি।
এবার ক্লাবের সব কার্যক্রম বন্ধ করে দিয়ে স্বাধীনতার দাবিতে আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছে মেসিদের দল। ক্লাবের পক্ষ থেকে সোমবারই এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, কাতালানিয়ার প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য বিভিন্ন ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘টেবল ফর ডেমোক্রেসি’র ডাকা ধর্মঘটে বার্সেলোনা এফসি যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য আগামী ৩ অক্টোবর ক্লাব বন্ধ থাকবে।
স্পেনের কেন্দ্রীয় সরকারের ঠেকানোর ঘোষণার পরও গত ১ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হয়। এখন ওই অঞ্চলে চলছে সর্বাত্মক ধর্মঘট। বার্সার ডাকা ধর্মঘটের অংশ হিসেবে আজ ৩ অক্টোবর পুরো দিন ক্লাব বন্ধ থাকবে। পেশাদার দল বা যুব দলেরও কোনো অনুশীলন হবে না। ক্লাবের জাদুঘরও বন্ধ থাকবে এদিন। অনাকাঙ্ক্ষিত এই সিদ্ধান্তের জন্য ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাধীনতার সমর্থনে ধর্মঘটে বার্সেলোনা ক্লাব

আপডেট সময় ১১:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭