ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের একটা নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেবো না: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের একটি নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন।

শনিবার (০৩ সেপ্টম্বর) বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে ভার্চ্যুয়ালি মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত হচ্ছে। এই কারণে অনেকে সময় বর্ডারের দিকে আসছে। আমরা অসমর্থিত তথ্যে শুনেছি, ওই এলাকায় মিয়ানমারের সৈন্যেরা আছেন। তারা প্রচারণা চালিয়েছেন, যাতে ওই এলাকায় যেসব লোকজন আছেন, তারা যদি সরে যায়। এর ফলে আমাদের ভয় হয়, এখন তারা অত্যাচারিত হবে। সংঘাত বেশি হবে। তখন হয়তো তারা আমাদের দিকে আসার চেষ্টা না করে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবু আমরা এটা শোনার পর অসমর্থিত সূত্রে খবর পাওয়ার পরে আমাদের বর্ডার ফোর্সসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত প্রস্তুতি নিতে বলে দিয়েছি। আমরা সম্পূর্ণভাবে এক যে, আমরা একটাও মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেবো না।

তিনি বলেন, তাদের বোম্ব আমাদের এখানে এসেছে। তবে শুক্রবার (২ সেপ্টেম্বর) যে বিমান সেটা আমাদের এখানে ঢুকেনি। তারপরও তাদের রাষ্ট্রদূতকে ডেকে বলেছি, তারা বলেছেন, এটা স্ট্রে বোম্ব। এটা আমাদের ওখানে নয়, বর্ডার ক্রস করেনি। সেগুলো জঙ্গল এলাকায় ফুটেছে, ‘সো, দিস ইজ এ গুড নিউজ’।

ডা. মোমেন বলেন, চা শ্রমিকরা সব সময়েই আমাদের দলের সমর্থক। তাই আমরাও সব সময় তাদের দিকে তাকাই। চা শ্রমিকরা যেটা দাবি করেছেন। সেটা অত্যন্ত সুন্দর। আর বৃষ্টির মধ্যেও যে এত শ্রমিক এসেছেন, দেখে আমি খুব আনন্দিত হয়েছি।

তিনি বলেন, শুক্রবার আমি শাবিপ্রবিতে গিয়েছিলাম। ভিসি অঙ্গীকার করেছেন, চা শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ কোটা চালু রাখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারের একটা নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেবো না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২