ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩০০ আসনেই সিসি ক্যামেরা বসানোর ইচ্ছা আছে : ইসি আহসান হাবিব

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই সিসি টিভি ক্যামেরা স্থাপনের ইচ্ছা আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) আহসান হাবিব খান।

তিনি বলেন, আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনেও সিসি ক্যামেরা থাকবে। পরবর্তী সিটি নির্বাচনেও ক্যামেরা থাকবে। আমাদের ইচ্ছা আছে সংসদ নির্বাচনে ৩০০ আসনেই সিসি ক্যামেরা বসানোর। এতে বিশাল অর্থের প্রয়োজন হবে। এতো আসনে সাপোর্ট দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান আছে কি-না, সেটাও দেখা হচ্ছে। এটার জন্য আমরা একটা বাজেটও রাখব।

আজ বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আহসান হাবিব আরও বলেন, সিসি ক্যামেরা পাইলট হিসেবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ও পাঁচ পৌরসভা নির্বাচনে ব্যবহার করে ভালো সাড়া পেয়েছি। কুসিকের চারটা কেন্দ্রের ফলাফল নিয়ে যখন কথা উঠল, তখন সিসি ক্যামেরা বলেছে কখন কেন্দ্র থেকে ভোটের ফলাফল প্রিন্ট নেওয়া হয়েছে। ফুটেজ দেখেই ১২ জনকে গ্রেফতার করেছি। কাজেই এটা রাখার ইচ্ছা আছে আমাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩০০ আসনেই সিসি ক্যামেরা বসানোর ইচ্ছা আছে : ইসি আহসান হাবিব

আপডেট সময় ০৯:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২