ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী নির্বাচন অনিশ্চিত: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চিত বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সুইডেন বিএনপি শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা মিজান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

‘অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত’¡ শীর্ষক এ সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী নির্বাচন অনিশ্চিত। কারণ আন্তর্জাতিক শক্তিকে শেখ হাসিনা এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারেন নাই যে তিনি ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে গিয়ে মাঠ থেকে ফিরতে পারবেন!

বিএনপির নির্বাচনের প্রস্তুতির প্রয়োজন হয় না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের শিরোপা যাদের মাথায় উঠবে বিজয়ী তারাই হবে। সরকারের আয়ু আর বেশিদিন নেই। তাদেরকে যেতে হবে। অবিলম্বে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ তৈরি করে সব দলের অংশগ্রহণ এবং ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন অবশ্যই জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার কূটনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের সাথে বেশি চালাকি করতে গিয়ে ধরা খেয়েছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, বিশ্বের কাছে ধরা খেলেও প্রধানমন্ত্রীর কোনো আসে যায় না। এর মধ্যদিয়ে তিনি বাংলাদেশকে বিপর্যয়ের মধ্যে ফেলেছেন।

তিনি বলেন, আজকে মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে। এ নিয়ে আমাদের মাঝে ইমোশন কাজ করছে। কিছুদিন পরে ইমোশন থাকবে না। কারণ ইমোশন অলওয়েজ স্ট্রংগার দ্যান রিয়েলিটি। বাস্তবতা বুঝতে পারলে আমরা আজকের মতো সেদিন কথা বলবো না। কারণ রোহিঙ্গারা আমাদের জন্য স্থায়ী সমস্যা হয়ে দাঁড়াবে।

বর্তমান সরকার অতিমাত্রায় দুর্বল সরকার মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ কারণে তাদের হাঁকডাক ও চেঁচামেচি বেশি এবং হুমকি বেশি। কারণ দুর্বল লোকই চিৎকার করে বেশি। আসলে বর্তমান সরকারের মতো দুর্বল সরকার পৃথিবীতে কোথাও আছে কি না জানা নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে অবস্থান প্রসঙ্গে সরকারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা বলেন, খালেদা জিয়া আর আসবেন না তারা অপেক্ষা করুন। আর দেখুন প্রধানমন্ত্রী নিজেও যুক্তরাষ্ট্র থেকে আসেন কি না? কারণ পরিবেশ পরিস্থিতি আপাতত তার কাছে ভয়ের কারণ না হলেও তিনি যখন হাটেন নিজের ছায়া দেখে ভয় পান!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী নির্বাচন অনিশ্চিত: গয়েশ্বর

আপডেট সময় ১১:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭