ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-টোয়েন্টিতে আলাদা কোচ ‘দারুণ পরিকল্পনা’: ডমিঙ্গো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টিতে মানসিকতা বদলাতে চায় বাংলাদেশ। হেড কোচ রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি পছন্দ হচ্ছে না, এটাও জানানো হয়েছে স্পষ্ট করে।

আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি দলের সঙ্গেও থাকবেন না প্রোটিয়া কোচ।

ইতোমধ্যেই টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়ে আসা হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে। তিনিই এখন টি-টোয়েন্টি দলের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে। ডমিঙ্গো মনোযোগ দেবেন ওয়ানডে ও টেস্টে। এমন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তিনি।

সোমবার মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি এটা দারুণ একটি পরিকল্পনা। এটা আমাকে টেস্ট এবং ৫০ ওভারের ম্যাচে আরও বেশি লক্ষ্য রাখতে সাহায্য করবে। টি-টোয়েন্টিতে আমরা দারুণ কিছু ফলাফল করেছি, আবার বাজে ফলাফলও পেয়েছি। ‘

নিজের দর্শনের সমালোচনা নিয়ে ডমিঙ্গোর জবাব, ‘সবারই নিজস্ব পরিকল্পনা আছে। আমারও নিজস্ব কিছু পরিকল্পনা আছে। আমি জানি, আমার কোচিং স্টাইল নিয়ে, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি মিডিয়া বা ধারাভাষ্যে কী নিয়ে আলোচনা হলো সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। ’

‘দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ফিলোসফি (দর্শন) থাকে। আমার ফিলোসফি বা আপনার ফিলোসফি সবই আলাদা। প্রত্যেক কোচের ফিলোসফি আলাদা। ওর (ডমিঙ্গো) ফিলোসোফি যেটা সেটা হয়তো আমাদের ‘ব্র্যান্ড অব ক্রিকেটে’র সঙ্গে মানাচ্ছে না। সত্যি কথা বলতে। এটা তো আর কথায় হবে না। আমরা পারফরম্যান্স করতে পারছি না টি-টোয়েন্টিতে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে আলাদা কোচ ‘দারুণ পরিকল্পনা’: ডমিঙ্গো

আপডেট সময় ০৮:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২