ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

‘যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে, তাদের দেশ শাসন করার অধিকার নেই’

আকাশ জাতীয় ডেস্ক:   

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে তাদের দেশ শাসন করার অধিকার নেই বলে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং, তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক দমন-পীড়নের প্রতিবাদে ইউট্যাব এ কর্মসূচির আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, তার প্রমাণ তারা একে একে দিয়ে যাচ্ছে। দেশের মানুষ যুদ্ধ করে নিজেদের স্বাধীন করেছে এবং নিজেদের স্বাধীন বলে পরিচয় দিতে গর্ব বোধ করে তখন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে বলেন, সাহায্য করবেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ তারা এ কথা বলতে চান যে, ভারত সরকারের আনুকূল্যে এই সরকার টিকে আছে। আমি কালকেও তাদের বলেছিলাম, এটা ব্যাখ্যা আমরা জানতে চাই। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তার জায়গা থেকে সরে আসেননি। তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি আবারও ওটাই নিশ্চিত করেছেন।

সুতরাং আমাদের বুঝে নিতে হবে, পরিষ্কার ভাষায় বলতে হবে যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে তাদের এ দেশ শাসন করার কোনো অধিকার নেই। তাদের এ দেশের সরকারে যাওয়ার কোনো অধিকার নেই, বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, আমাদের সব কিছুর সংকটের মূলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ জোর করে, বিনা ভোটে, নির্বাচিত না হয়ে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে সরিয়েছিলাম, নব্বইয়ের অভ্যুত্থানে যেভাবে স্বৈরাচারকে সরানো হয়েছিল, এখন আমাদের দায়িত্ব জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ধ্বংসকারী এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে একটা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা আমাদের আত্মাকে ধ্বংস করছে। আমাদের একটি গণতান্ত্রিক আত্মা ছিল, স্বপ্ন ছিল মুক্ত সমাজ সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের সেই স্বপ্নগুলোকে ধূলিস্যাৎ করেছে। এজন্য আওয়ামী লীগকে অবশ্যই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের জবাবদিহি করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

‘যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে, তাদের দেশ শাসন করার অধিকার নেই’

আপডেট সময় ০৩:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২