ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

রাশিয়ার আইএস বিরোধী অভিযানে নিহত ২৩৫০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় প্রায় ২৩৫০ জঙ্গির মৃত্যু হয়েছে রাশিয়ার বিমান হামলায় এমনটাই দাবি করল মস্কো। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত ১১ দিন লাগাতার বিমান হানা চালিয়ে অন্তত আড়াই হাজার জঙ্গিকে হত্যা ও ২৭০০ জঙ্গিকে আহত করা গিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রলালয় সূত্রে বলা হয়, জঙ্গিদের নিয়ন্ত্রিত সিরিয়ার দেইর আয যোরে রুশ বিমান বাহিনীর সহায়তায় বড় ধরনের অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। সেখানে প্রায় ১৫০০ জঙ্গি রয়েছে, যাদের সামনে নিহত হওয়া অথবা আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

সূত্রে আরো বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অন্তত ১৬ জঙ্গি কমান্ডারকে খতম করা হয়েছে। পাশাপাশি তাদের ৬৭টি ঘাঁটি, ৫১টি অস্ত্রাগার, ২৭টি ট্যাংক, ২১টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং ২০০ সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, আইএস জঙ্গিগোষ্ঠী ২০১৪ সালের জুন মাসে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। সেই সময়ই সিরিয়ার দেইর আয যোর আইএসের নিয়ন্ত্রণে চলে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

রাশিয়ার আইএস বিরোধী অভিযানে নিহত ২৩৫০

আপডেট সময় ০১:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭