ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে উত্ত্যক্ত, বাবাকে হামলা, মামলা নিচ্ছে না পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীতে কলেজছাত্রীকে উত্তক্ত্যের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বাবা। আহত অবস্থায় মাথায় ব্যান্ডেজ নিয়ে বিচার চেয়ে এখনও ঘুরছেন দ্বারে দ্বারে।

থানায় মামলা করতে চান তিনি। কিন্তু গত ছয় দিনেও মামলা নেয়নি পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের এ ঘটনায় বখাটেদের বিরুদ্ধে হামলার শিকার নীল মাধব শাহা থানায় থানায় ঘুরছেন।

মহানগরীর চন্দ্রিমা থানা, মতিহার থানা বা রাজশাহী রেলওয়ের জিআরপি থানা মামলা নেয়নি। বাধ্য হয়ে বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নীল মাধব শাহা ও তার পরিবার।

নীল মাধব শাহার বাড়ি রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায়। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তার মেয়ে রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কলেজে যাতায়াতের সময় প্রেমের প্রস্তাববসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল ওই এলাকার ইউসুফ আলীর ছেলে এরফান খান মেরাজ (২২), সামদের ছেলে রুহুল আমিন সরকার প্রিন্স, আক্তারের ছেলে রবিন।

এ নিয়ে গত ১২ আগস্ট সকালে প্রতিবাদ করেন নীল মাধব। এরপর ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় ওই বখাটেরা তাদের আরও ৪/৫ জন সহযোগী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে নীল মাধব শাহার পার্লারে গিয়ে হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পেটাতে থাকে বখাটেরা। তাকে উদ্ধার করতে এগিয়ে গেল সোনা মিঞার স্ত্রী বন্ধনা রানী শাহাকেও মারপিট করা হয়। পরে মাথায় ছুরিকাহত নীল মাধব শাহাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ১২টি সেলায় রয়েছে এখনো। তবে ওই ঘটনার পরে নীল মাধব শাহা মহানগরীর মতিহার, চন্দ্রিমা ও রাজশাহী জিআরপি থানায় ঘুরছেন মামলার আশায়। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন।

নীল মাধব শাহা বলেন, হামলাকারীরা নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে এলাকা দাপিয়ে বেড়ায়। এ কারণে পুলিশ মামলা নিচ্ছে না। তারা এজন্য কোনো আইনি সহায়তা পাচ্ছেন না।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, এই ধরনের কোনো অভিযোগ তাদের জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখবেন এবং এমনটি হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেয়েকে উত্ত্যক্ত, বাবাকে হামলা, মামলা নিচ্ছে না পুলিশ

আপডেট সময় ১১:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২