ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

‘দেশের রাজনীতি করোনা-ক্যান্সার থেকে ভয়াবহ রোগে আক্রান্ত’

আকাশ জাতীয় ডেস্ক: 

গণফোরামের নির্বাহী সভাপতি, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, ‘স্বাধীনতার আগে কয়জন রাজনীতিবীদের বাড়ি গুলশান, বনানীতে ছিল? আগে যারা রাজনীতি করতেন তারা খুব ছোট ছোট বাড়িতে থাকতেন। আর যাদের অবস্থা ভালো ছিল তারা তা জনগণের জন্যে বিলিয়ে দিতেন। বঙ্গবন্ধুর কথা বলতে পারি, মরহুম তাজউদ্দিন ও বঙ্গবীর ওসমানীসহ অনেকেই আছেন।’

তিনি বলেন, ‘এখন আমাদের এখানেই সকল সমস্যা। বলতে আমার নিজেরও লজ্জা লাগে। আমাদের দুর্ভাগ্য। আমরা রাজনীতিটাকে এমন জায়গায় নিয়েছি যে, রাজনীতির নাম শুনলে সাধারণ মানুষ বিমুখ হয়ে যায়। বলে রাজনীতি মানেই নিজের পকেট ভরা আর বিলাসবহুল গাড়ি-বাড়ি বানানো। আজকের রাজনীতির চিত্র এমনই। রাজনীতি করোনা-ক্যান্সার থেকেও ভয়াবহ রোগে আক্রান্ত।’

আজ বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা রাজনীতিতে এসে হাজার হাজার, শত শত কোটি টাকার স্বপ্ন দেখেন নাই। গুলশান, বনানীতে বাড়ি করার ইচ্ছা করার পোষণ করেন নাই। বিদেশে টাকা পাচার করে, প্রাসাদ সমতুল্য বাড়ি করার চিন্তা করেন নাই। এরকম রাজনীতির কোন বিকল্প নেই। পৃথিবীর যত দেশ উন্নত হয়েছে- রাজনীতির মধ্য দিয়েই সমাজের পরিবর্তন এনেছে। রাজনীতির মধ্য দিয়েই অর্থনৈতিক মুক্তি এসেছে।’

বাউসী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আশরাফ মিয়া। সদস্য আলী আকবর জাহেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক আহমদ, নূর আলী, সমাজ সেবক হেলাল উদ্দিন, হেলাল মিয়া ও আফজল মিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

‘দেশের রাজনীতি করোনা-ক্যান্সার থেকে ভয়াবহ রোগে আক্রান্ত’

আপডেট সময় ০৯:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২