ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

দুই মাসে বন্ধ হলো আড়াই লাখ বিও হিসাব

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের পুঁজিবাজারে টানা দরপতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনৈতিক অবস্থার মধ্যে আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেওয়া বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও দুই মাসে পুঁজিবাজার ছেড়েছেন প্রায় আড়াই লাখ বিনিয়োগকারী।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, গত ১৬ জুন পুঁজিবাজারে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ছিল ২০ লাখ ৭৮ হাজার ১১৭টি। চলতি মাসের ১৬ আগস্ট বিও হিসাব কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৬ হাজার ৯৭০টি। সেই হিসাবে গত দুই মাসে পুঁজিবাজার ছেড়েছে ২ লাখ ৪১ হাজার ১১৭টি বিও।

বাজার সূত্রে ও পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, অব্যাহত দরপতনে বড় ধরনের লোকসানের কবলে পড়ে অনেকে বাজার থেকে বের হয়ে গেছেন। কেউ কেউ আরও পুঁজি হারানোর ভয়ে সব শেয়ার বিক্রি করে ফেলেছেন। আবার নবায়ন না করার কারণেও অনেক বিও হিসাব বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, প্রতি বছর জুলাই মাসের শুরুতে বিও হিসাব নবায়ন করতে হয়। নবায়ন করা না হলে সংশ্লিষ্ট বিও হিসাব বন্ধ করে দেওয়া হয়। তবে যেসব বিও হিসাবে শেয়ার থাকে, সেগুলো বন্ধ করা হয় না। কিন্তু গত কয়েক মাস ধরে পুঁজিবাজারে দরপতন চলতে থাকায় বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বিও হিসাব কমার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ  বলেন, ‘টানা দরপতনে অনেক বিনিয়োগকারী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভবিষ্যতে আরও লোকসানের হতে পারে এমন আশঙ্কায় অনেকে বাজার থেকে বের হয়ে গেছেন। এতে করে পুঁজিবাজারে বিনিযোগকারীর সংখ্যা কিছুটা কমেছে।’

প্রতিবছর জুলাই শেষে বিও হিসাব নবায়ন না করার কারণে কিছু হিসাব বন্ধ হয়ে যায় বুলে উল্লেখ করে আবু আহমেদ বলেন, ‘এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে বাজার টানা মন্দা থাকায় অন্য বছরের তুলনায় এবার বেশি পরিমাণ বিও হিসাব বন্ধ হয়েছে।’

সিডিবিএল সূত্রে জানা গেছে, গত জুন মাসের মাঝামাঝি মোট বিও হিসাব ছিল ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৫ লাখ ৪৪ হাজার ৬৬০টি এবং নারী বিনিয়োগকারীদের ছিল ৫ লাখ ১৭ হাজার ৩০২টি। কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ১৭৫টি। আর বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭৭ হাজার ৭৮৯টি।

সর্বশেষ গত ১৪ আগস্ট শেষে পুঁজিবাজারে মোট বিও হিসাবের সংখ্যা নেমে আসে ১৮ লাখ ৩৬ হাজার ৯৭০টিতে। এর মধ্যে দেশি বিনিয়োগকারীদের বিও ১৭ লাখ ৫৬ হাজার ৯০২টি, যার ১৩ লাখ ৭১ হাজার ৩৭৮টি বিও পুরুষ বিনিয়োগকারীর, ৪ লাখ ৪৯ হাজার ৭৩১টি নারী বিনিযোগকারীদের।

আলোচিত দুই মাসে ১৩ হাজার ৫৮২টি কমে বিদেশি বিনিযোগকারীর বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ২০৭টিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দুই মাসে বন্ধ হলো আড়াই লাখ বিও হিসাব

আপডেট সময় ০৬:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২