ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ধানের শীষ ছেড়ে বিএনপি হারিকেন ধরেছে : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে। কয়েকদিন পর মুসলিম লীগের মতো বিএনপিকেও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না।

আজ শুক্রবার সকালে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের সভায় তিনি এসব কথা বলেন।

বিশ্বে তেলের দাম একশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে চীন ও তাইওয়ান মুখোমুখি। বিশ্বে অস্থিরভাব। এ অবস্থায় জ্বালানি তেলের মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এমনকি বিশ্বে তেলের দাম শতভাগ বৃদ্ধি পেয়েছে। সেখানে আমরা মূল্য সমন্বয় করে তেলের দাম পশ্চিমবঙ্গের সমান করেছি। বিশ্বে জ্বালানি তেলের মূল্য কমলে আমরাও কমাবো। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি শাহরিয়ার আলম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ধানের শীষ ছেড়ে বিএনপি হারিকেন ধরেছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২