ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

পান্থপথে হোটেলে নারী চিকিৎসককে হত্যা: ছেলেবন্ধু গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামে এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলেবন্ধু রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এতথ্য জানান।

ওই ঘটনায় মামলার পর রেজাউলকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, রাজধানীর পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা রেজাউল করিমকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা শফিকুল আলম বাদী হয়ে নিহত জান্নাতুলের ‘বয়ফ্রেন্ড’ রেজাউল করিম ও অজ্ঞাতনামাদের আসামি করে কলাবাগান থানায় একটি মামলা করেছেন। মামলা নম্বর-১০।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

পান্থপথে হোটেলে নারী চিকিৎসককে হত্যা: ছেলেবন্ধু গ্রেপ্তার

আপডেট সময় ১১:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২