ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সরকার প্রধানের নিকটাত্মীয়রা দুর্নীতিতে জড়িত: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রধানের নিকট আত্মীয়রা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাই সরকার অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করছে না।

দেশে কোথায় উন্নতি হয়েছে? জনজীবনে অস্থিরতা, ভোগান্তি, যানজট, লুটপাট সব চলছে। তিনি বলেন, এই সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার স্কুল, ব্যাংক ডাকাতির স্কুল আর সন্ত্রাসী বানানোর স্কুল।

বৃহস্পতিবার (১১আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তাকে বাউল সম্রাট আখ্যা দিয়ে রিজভী বলেন, উনি সকাল-সন্ধ্যা সাংবাদিকদের সামনে বাউল সঙ্গীত গান। গানে দেশের কোনো কথা নেই, শুধু বিএনপি আর বিএনপি।

তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন, ভোলায় যারা নিহত হয়েছে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে আক্রমন করেছে। তারা হামলা করলে কি পুলিশ আঙ্গুল চুষবে’। আমি ৭২টি ভিডিও ক্লিপ দেখেছি। কোথাও দেখলাম না নিহতরা আক্রমণ করেছেন। আর আপনি ঢাকায় বসে দেখলেন তারা হামলা করেছেন। আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণেই পুলিশ আজ বেপরোয়া। রাজপথে ফয়সালা হবে। আন্দোলনের উত্তাল ঢেউয়ে আপনার পুলিশ দেখবে জনগণ কি জিনিস।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সরকার প্রধানের নিকটাত্মীয়রা দুর্নীতিতে জড়িত: রিজভী

আপডেট সময় ০৯:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২