ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

নুরকে ৭ দিনের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:  

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপি এ আদেশ দেন।

নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে আসেন নুরুল হক নুর। সেখানে তিনি সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করেন।

তাছাড়া নুরুল হক নুর নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ এবং আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’ ও ছাত্রলীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

ওই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নাম উল্লেখ করেও অশালীন মন্তব্য করেন তিনি। এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে একই বছরের ২০ ডিসেম্বর নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন। সেসময় আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন দাখিলের পর আজ শুনানিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হক নুরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির

নুরকে ৭ দিনের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ

আপডেট সময় ০৮:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২