ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

বন্ধু দিবসে রাজকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন পরীমণি

আকাশ বিনোদন ডেস্ক :

আগস্ট মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে বন্ধু দিবস হিসেবে উদযাপন করা হয়। সে হিসেবে আজ বন্ধু দিবস।

এদিন চিত্রনায়িকা পরীমণির জীবনে সবচেয়ে কাছের বন্ধু উল্লেখ করে স্বামী শরিফুল রাজকে শুভেচ্ছা জানিয়েছেন।
একটি সামাজিকমাধ্যম ফেসবুকে একটি রোমান্টিক ছবি শেয়ার করেছেন ‘বিশ্বসুন্দরী’র নায়িকা। যেখানে দেখা যায়, রাজ ও পরীর দুটি হাত। পরীর হাতে দুটি ঘাসফুল, আর তার হাতকে জড়িয়ে আছে রাজের হাত।

এ ছবির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যাথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সব থেকে কাছের মানুষটা আমার; আমি তোমাকে অনেক ভালোবাসি। ’

পরীর এই শুভেচ্ছায় সাড়া দিয়েছেন শরিফুল রাজও। মন্তব্যের ঘরে তিনি একটি চুম্বনের ইমোজিসহ লেখেন, ‘আমার ভালোবাসা’।

চলতি মাসেই রাজ-পরীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। মা হতে চলছেন পরীমণি। আগামী ২৮ আগস্ট তার সন্তান পৃথিবীর আলো দেখতে পারে! অনাগত সন্তানের জন্য অপেক্ষায় দিন কাটছে এই দম্পতির।

২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। আর মাত্র সাত দিনের পরিচয়ে ওই বছরের অক্টোবরে বিয়ে করেন তারা। খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ জানিয়েছেন পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

বন্ধু দিবসে রাজকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন পরীমণি

আপডেট সময় ১০:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২