ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘চাচাকে’ বিয়ের দাবিতে স্কুলছাত্রীর অনশন!

আকাশ জাতীয় ডেস্ক:

জেলার রুহিয়া থানাধীন কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে ‘চাচাকে’ বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনে বসেছে এক স্কুলছাত্রী। রোববার (৭ আগস্ট) ভোর থেকে সে অনশন শুরু করে।

স্কুলছাত্রীর দাবি, তার চাচার সঙ্গে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছে। বিয়ের কথা বলে আসলেও তাকে বিয়ে করছেন না প্রেমিক। বিয়ে না হলে সে আত্মহত্যা করবে বলেও হুমকি দেয়।

চাচার সঙ্গে ভাতিজির প্রেমের গল্প শুনে ওই বাড়িতে ভিড় জমেছে স্থানীয়দের। তাদের কারণে বিপাকে পড়েছে বাড়ির গেরস্তরা।

অনশনে বসা স্কুলছাত্রীর বাবা জানান, ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। জানার পর মেয়েকে ফিরিয়ে আনতেও যান তিনি। কিন্তু ওই স্কুলছাত্রী ফেরত আসেনি। তিনি বলেন, মেয়ে বলছে আমি ও আমার স্ত্রী তার বাবা-মা নই। এ ছাড়া একা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। পরিবারের সবার সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, এ সম্পর্ক মেনে নেওয়ার মতো নয়। কারণ, যে ছেলের সঙ্গে আমার মেয়ে প্রেমের সম্পর্কের কথা বলছে, সে আমার সম্পর্কে ভাই। আমার মেয়ের চাচা।

যার কারণে স্কুলছাত্রীর অনশন, তার সঙ্গে মোবাইলে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন বলে জানিয়েছেন।

পশ্চিম রুহিয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন এ ব্যাপারে শুনেছেন বলে জানান। এখনই বিস্তারিত তার কাছে পরিষ্কার নয়। ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি শুনে সমাধানের ব্যবস্থা করবেন বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

‘চাচাকে’ বিয়ের দাবিতে স্কুলছাত্রীর অনশন!

আপডেট সময় ০৮:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২