ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু, মা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের হাজীগঞ্জে এক কন্যা শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।এ ঘটনায় শিশুর বাবা ও দাদার পরিবারের অভিযোগে শিশুর মা মানসুরা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

শনিবার ভোররাতে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে ৩ মাস বয়সী নিহত শিশু শাহরিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শিশুটি ওই বাড়ির প্রবাসী ফারুক হোসেন মিয়াজির একমাত্র মেয়ে।

জানা গেছে, শনিবার সকালে মায়ের হাতে শিশু খুন- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স ওই বাড়িতে যান।

এ সময় তিনি নিহত শিশুর মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে থানা হেফাজতে নিয়ে আসেন।

শিশুটির মামার বাড়ির লোকজন জানান, প্রতিদিনের মতো শিশুটির মা মানসুরা বেগম শিশু শাহরিনকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতে কয়েকবার দুধও খায় শিশুটি। কিন্তু রাত তিনটার পর শিশুটির কোনো সাড়া-শব্দ না পেয়ে তার মা কান্নাকাটি শুরু করেন।

কান্নাকাটি শুনে পরিবারের অন্য সদস্যরা তার (শিশুটির মা) ঘরে আসেন। এরপর শিশুটি মারা গেছে বলে সবাই বুঝতে পারেন।

এদিকে শিশু শাহরিনের মৃত্যুর বিষয়টি তার প্রবাসী বাবা ও দাদার পরিবারের সদস্যরা রহস্যজনক বলে মনে করেন। তবে তারা সংবাদকর্মীদের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় ও শিশুর বাবা ও দাদার পরিবারের অভিযোগ থাকায় শিশুর মা মানসুরা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু, মা আটক

আপডেট সময় ০৭:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২