ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আনসার সদস্যকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, সহকর্মী আটক

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্যকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. শাহিন নামের (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা আনসার ভিডিপি অফিসের সামনে থেকে বস্তায় পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।

ওসি বলেন, সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তৎক্ষণাৎ বিভিন্ন আলামত সংগ্রহ করে মো. শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। এর জের ধরে কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী জানান, প্রাথমিকভাবে হত্যার বিষয়ে শাহিন দায় স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যাটি ঘটেছে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

আনসার সদস্যকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, সহকর্মী আটক

আপডেট সময় ০৯:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২