ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যয় নিয়ন্ত্রণ ও জ্বালানি সাশ্রয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ১১ নির্দেশনা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা মহামারি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং জ্বালানী সংকট মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক কতিপয় নির্দেশনা জারি করেছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। নির্দেশনার মধ্যে রয়েছে:

(১) অফিসের সকল কাজ অফিস সময়ের মধ্যে সম্পন্ন করা, (২) অফিস সময়ের পর অতিরিক্ত সময় কাজের অভ্যাস পরিত্যাগ করা, (৩) প্রয়োজনের অতিরিক্ত লাইট ফ্যান না চালানো, (৪) এসি ব্যবহার সীমিত করা, (৫) এসি প্রয়োজন হলে এসির তাপমাত্রা ২৫ ডিগ্ৰীর উপরে রেখে ব্যবহার করা, (৬) বিদ্যুৎ খরচ সাশ্রয়ের জন্য যথাসম্ভব দিনের আলো ব্যবহার করা, (৭) জ্বালানী সাশ্রয়ের জন্য অফিসের গাড়ি ব্যবহার সীমিত করা, (৮) জরুরি চিকিৎসার প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি না দেওয়া, (৯) গ্ৰামের ইউনিয়ন পর্যায়ে গঠিত উন্নয়ন সমিতির বিভিন্ন কার্যক্রম ও প্রজেক্ট পরিদর্শন এবং উঠান বৈঠক ব্যতিরেকে অন্যান্য দাপ্তরিক সভা এবং প্রশিক্ষণ কার্যক্রম যথাসম্ভব অনলাইনে সম্পাদন করা, (১০) আর্থিক লেনদেন যথাসম্ভব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘পল্লী লেনদেন’ এর মাধ্যমে সম্পাদনের জন্য সদস্যদের উদ্বুদ্ধ করা এবং (১১) সকল ক্ষেত্রে বরাদ্দকৃত বাজেটের অন্তত পক্ষে ২০ শতাংশ ব্যয় হ্রাস করা। এসকল নির্দেশনা বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ খরচ অন্তত ২৫ ভাগ এবং জ্বালানী ও অন্যান্য ব্যয় অন্তত ২০ ভাগ কমিয়ে আনা সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক দীপংকর রায়, সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্টসহ বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যয় নিয়ন্ত্রণ ও জ্বালানি সাশ্রয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ১১ নির্দেশনা

আপডেট সময় ০৭:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২