ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজ অনেকদিন রাজত্ব করবে : মিশা সওদাগর

আকাশ বিনোদন ডেস্ক :

এবার ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে অন্য দুই ছবির মতো ‘পরাণ’ সিনেমাটিও রয়েছে আলোচনায়। রায়হান রাফী পরিচালিত এই ছবিতে অনবদ্য অভিনয় করে সবার মন জিতে নিয়েছেন শরিফুল রাজ। অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। কার্পণ্য করেননি জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগরও।

পরাণ ছবিটি দেখে সিনেমা হলের সামনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিশা সওদাগর বলেছেন, যদি ভুল না করে থাকি, রাজ অনেকদিন রাজত্ব করবে ইন্ডাস্ট্রিতে। এটা আমার বিশ্বাস। কারণ ও একেবারে হৃদয় থেকে অভিনয় করে। একটা হৃদয় থেকে যখন কোনো কিছু আসে, তখন সেটা আরেকটা হৃদয় বুঝতে পারে।

তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে এখন ব্যাটা খুঁজে পাই না। আমি যখন খলনায়ক হিসেবে কাজ করি, তখন নায়ককে ব্যাটা মনে করি। মান্না ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে এটা অনুভব করতাম, শাকিবের মধ্যেও ব্যাপারটা পেয়েছি। আর এবার পেয়েছি শরিফুল রাজের মধ্যে, যিনি পরাণ সিনেমার মূল অভিনেতা।’

শুধু রাজই নন ছবির অন্যদের প্রশংসাও করেছেন মিশা। পরাণ দেখে মুগ্ধ এই অভিনেতা আরও, ‘পরাণ’-এ বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। এছাড়া সিনেমার মূল কাণ্ডারি নির্মাতা রাফীর সাধুবাদ জানিয়েছেন মিশা।

উল্লেখ্য, পরাণ ছবিতে একটি মফস্বল শহরের বখাটে যুবক, পাগলাটে প্রেমিকের ভূমিকায় শরিফুল রাজের লুক, অভিনয় সবার নজর কেড়েছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শুক্রবার দেশের বড় বড় অর্ধশতাধিক হলে চলবে ‘পরাণ’। অর্থাৎ আসন্ন শুক্রবার থেকে প্রায় ৫৫টি হলে চলবে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজ অনেকদিন রাজত্ব করবে : মিশা সওদাগর

আপডেট সময় ১০:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২