ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: নুরুল হুদা

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শনিবার (৪ জুন) এফডিসিতে আয়োজিত ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব’ শীর্ষক ছায়া সংসদ আলোচনা সভায় উপস্থিত হয়ে সাবেক সিইসি এসব কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। সুষ্ঠু নির্বাচন চাইলে রাজনৈতিক দলগুলোর সমঝোতা করতে হবে।

সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগ না করার পরামর্শ দিয়ে নুরুল হুদা বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হতে পারেন, তাই বলে পদত্যাগ করবেন না। পদত্যাগ কাপুরুষের কাজ। বন্দুকের নল ও লাঠি উচিয়ে ভোটের কালচার থেকে বের হয়ে আসতে হবে।

বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন সংস্থাকে ব্যবহারের বিষয়ে কড়া সমালোচনা করে নুরুল হুদা বলেন, ‘নির্বাচনের সময় ১২টি সংস্থাকে ব্যবহার করে ভোট করার নিয়ম পৃথিবীর কোনো দেশে নেই। এতো সংস্থাকে কাজে লাগালে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’

বর্তমান সরকার নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতে নির্বাচন কমিশনার নিয়োগ আইনসহ অনেক আইন করেছে বলেও জানান সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার দর্শন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই: রাষ্ট্রপতি

বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: নুরুল হুদা

আপডেট সময় ১১:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২