ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে বাংলালিংকে

অাকাশ নিউজ ডেস্ক:

আগামী তিন বছরে টেলিযোগাযোগ অপারেটর বাংলালিংকের উন্নয়নে নতুন করে একশো কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিওন।নেটওয়ার্ক সম্প্রসারণ, তরঙ্গ (স্পেকট্রাম) ও ডিজিটাল সেবার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে বলে ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জিন-এভস চার্লিয়ার জানিয়েছেন।বাংলাদেশ সফররত ভিওনের সিইও বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

চার্লিয়ার বলেন, গত ১২ বছরে বাংলালিংকে আড়াইশো কোটি ডলারের বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে।“বাংলালিংক ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। উপযোগী বিনিয়োগ ও নীতিমালা বিদ্যমান থাকলে আগামী তিন বছরে আরো এক বিলয়ন ডলার বিনিয়োগের ইচ্ছা আমাদের আছে।” তিনি বলেন, বাংলালিংককে দেশের শীর্ষস্থানীয় যোগাযোগ এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আগ্রহী ভিওন।

সম্প্রতি প্রকাশিত টু জি ও থ্রি জি তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দ এবং ফোরজি সেবার খসড়া নীতিমালার বিষয়ে জানতে চাইলে ভিওন সিইও বলেন, “টেলিযোগাযোগ খাতে অসামঞ্জস্যপূর্ণ করহার এবং তরঙ্গের উচ্চমূল্যের সম্মিলিত অর্থনৈতিক চাপ বিনিয়োগের অন্তরায় এবং তা বিবেচনায় আনা উচিত।” আন্তর্জাতিক মানদণ্ডের হিসাবে এই করহার ও তরঙ্গমূল্যকে ‘বিশ্বের অন্যতম সর্বোচ্চ’ বলে বর্ণনা করেন চার্লিয়ার। “এটি দেশব্যাপী থ্রিজি ও ফোরজি চালুর ক্ষেত্রে বিনিয়োগকে প্রভাবিত করবে, যা উন্নত গ্রাহক সেবার অন্তরায়।” যত দ্রুত সম্ভব তরঙ্গ নিতে বাংলালিংক নীতিনির্ধারকদের সাথে একত্রে কাজ করতে ভিওন আগ্রহী বলেও জানান চার্লিয়ার।বাংলাদেশে মোবাইল টাওয়ার ব্যবসায় অধিক অভিজ্ঞতাসম্পন্ন কোম্পানির অংশগ্রহণ করা উচিত বলে মতপ্রকাশ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে বাংলালিংকে

আপডেট সময় ০১:২৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭