ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

৭ ‘বিশেষ’ ব্যক্তিকে চাকরি দিল উত্তর সিটি

আকাশ জাতীয় ডেস্ক:

প্রথমবারের মতো দুজন ট্রান্সজেন্ডার, দুজন এসিডদগ্ধ নারী, দুজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ এবং সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের ভাইসহ মোট ৭ জনকে বিভিন্ন পদে চাকরি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে দৃষ্টিনন্দন পরিবেশে আয়োজিত ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ উদযাপন অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এ তথ্য জানান।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি দুজন ট্রান্সজেন্ডার মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘ, দুজন এসিডদগ্ধ নারী নাসরিন জাহান ও লুলু মানসুরা, দুজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সাবিনা ইয়াসমিন শিল্পী ও সানজিদা আক্তার এবং রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের সহোদর ভাই মনির হোসেনসহ মোট ৭ জনকে চাকরি দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বাল্যবিবাহ, এসিড নিক্ষেপসহ সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে নৈতিকশিক্ষা ও মূল্যাবোধগুলো জাগিয়ে তুলতে হবে, নারী-পুরুষ সকলকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।

সভাপতি হিসেবে বক্তৃতা শেষে মেয়র আতিকুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে অবদানের সীকৃতিস্বরূপ ডিএনসিসি এলাকার ৫ জন নির্বাচিত কাউন্সিলরকে বিশেষ সম্মাননা দেন। সম্মাননাপ্রাপ্ত কাউন্সিলররা হলেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লাহ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী এবং ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর ইমরান আহমেদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ ‘বিশেষ’ ব্যক্তিকে চাকরি দিল উত্তর সিটি

আপডেট সময় ০৭:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১