ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলতি অর্থবছর শেষে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্সের আশা

আকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে রেমিট্যান্সে পিছিয়ে থাকলেও চলতি অর্থবছর শেষে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জনের আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, প্রত্যেকটা খাতে আমাদের প্রবৃদ্ধি এগিয়ে আছে, আমরা যথাযথ প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছি। আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার চেয়ে বেশি হচ্ছে। নভেম্বরে এক মাসে আমাদের ৩১ শতার্শ এক্সপোর্ট বেড়েছে। ৫ মাসে নভেম্বর পর্যন্ত আমাদের এক্সপোর্টের গ্রোথ ২৪ দশমিক ৩ শতাংশ।

তিনি বলেন, রেমিট্যান্সে আমরা একটু পিছিয়ে আছি। রেমিট্যান্স এখন যেভাবে এগুচ্ছে সেভাবে এগুলে ২১ বিলিয়ন ডলার পর্যন্ত আমরা আশা করতে পারি। কিন্তু আমাদের সামনে দু’টি ঈদ রয়েছে। এই ঈদের সময় রেমিট্যান্স বেশি আসে, সেটা বাদ দিয়েই কিন্তু আমরা ২১ বিলিয়ন ডলার আমরা প্রত্যাশা করছি। যেই রেমিট্যান্স আমরা প্রত্যাশা করছি সেটি যদি পেয়ে যাই তাহলে এ বছর আমরা আশা করি ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এই খাত থেকে আমরা অর্জন করতে পারবো।

তিনি বলেন, আমাদের আমদানি রপ্তানি ভালো। আমাদের আমদানি রপ্তানি যেভাবে এগুচ্ছে, আমরা বিশ্বাস করি এ বছর আমাদের ৪ হাজার ৭৪৮ বিলিয়ন ডলার রপ্তানি হবে। নতুন একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছি আমরা।

অর্থমন্ত্রী বলেন, গত ৫০ বছরেই আমাদের অনেক অর্জন হয়েছে এটা আমি স্বীকার করি। এই অর্জনটি একইভাবে অগ্রগতি হয়েছে তা নয়। আপনারা জানেন আমাদের প্রথম ১০০ বিলিয়ন ডলার জিডিপিতে অর্জন করতে লেগেছিল ৩৮ বছর। ৫০ বছরের মাঝে ৩৮ বছর বাদ দিলে থাকে ১২ বছর। আমাদের বেশিরভাগ অর্জনই হয়েছে এই ১২ বছরে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমাদের সকল অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং সুচিন্তিত মতামত আমাদের অর্থনীতিকে যে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি আগামীতে আমরা ভালো অর্জন করতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছাবো। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বিশ্বের কাতারে আমাদের সামিল করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলতি অর্থবছর শেষে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্সের আশা

আপডেট সময় ০৫:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১