ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

আকাশ স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। অলরাউন্ড নৈপুণ্য দেখানো শাদাব খান ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

করাচির জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে। জবাবে দারুণ লড়াই করেও শেষ বলে উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে ক্যারিবীয়রা।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজ ওপেনার ৪৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন। পরে হারিস রউফের বলে আউট হন তিনি। তবে শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা চালান রোমারিও শেফার্ড। তিনি ১৯ বলে ২টি চার ও সমান ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। কিন্তু পাকিস্তানি বোলারদের দৃঢ়তায় জয় পাওয়া হয়নি সফরকারীদের। এছাড়া ২৬ বলে ২৬ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান।

পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান দারুণ ফর্মে থাকা শাহিন শাহ আফ্রিদি। দুটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও রউফ। শাদাব উইকেট না পেলেও ৪ ওভারে এক মেডেনে ২২ রান দেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি কোনো ব্যাটারই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। তবে চার ব্যাটার দলকে সম্মানজনক স্কোর এনে দেন। সর্বোচ্চ ৩০ বলে ৩৮ করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনি ৪টি চার ও একটি ছক্কায় ৩৮ করে ওডেন স্মিথের বলে বিদায় নেন। ৩৪ বলে ৩১ রান করেন হায়দার আলী। আর ১৯ বলে ৩২ করেন ইফতিখার আহমেদ। তবে শেষদিকে শাদাবের ১২ বলে ২৮ রানের ইনিংসই স্বাগতিকদের ভালো সংগ্রহ পেতে সাহায্য করে। তার ইনিংসে ছিল একটি চার ও ৩টি ছক্কা।

ক্যারিবীয় বোলার স্মিথ ২টি উইকেট পান। এছাড়া আকিল হোসেন, ওশানে টমাস, শেফার্ড ও হেইডেন ওয়ালশ একটি করে উইকেটের দেখা পান।

বুধবার (১৫ ডিসেম্বর) একই ভেন্যুতে নিয়মরক্ষার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

আপডেট সময় ০৬:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১