ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

পূর্ণিমা নার্ভাস!

অাকাশ বিনোদন ডেস্ক:

কণ্ঠশিল্পী হয়ে মাইক্রোফোনের সামনে আবারও দাঁড়ালেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত মঙ্গলবার সন্ধ্যায় আবারও গান গাইতে মাইক্রোফোনের সামনে এলেন এই চিত্রনায়িকা। প্রথম আলোকে জানালেন, ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের গানটি গাওয়ার সময় তিনি নার্ভাস ছিলেন।

চিত্রনায়িকা পূর্ণিমা এবার যে গানটি গেয়েছেন, সেটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে প্রথম শোনা যাবে। গানটির সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন এই তারকা। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। ১২তম আসরে চমক আনার জন্য এবার বিভিন্ন পরিবেশনায় আনা হয়েছে নতুনত্ব। এ আয়োজনের পরিচালক ইজাজ খান স্বপন জানান, এ কারণেই পূর্ণিমাকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা করা হয়।

গানটিতে কণ্ঠ দেওয়ার আগে পূর্ণিমা জানিয়েছিলেন, তিনি নিরীক্ষা করতেই গানটি গাওয়ার সিদ্ধান্ত নেন। তা ছাড়া গানটি গাওয়ার ব্যাপারে তাঁকে অনেকেই অনুপ্রাণিত করেছেন। কেমন নিরীক্ষা হলো? পূর্ণিমা বলেন, ‘আমার কণ্ঠ গান গাওয়ার জন্য প্রস্তুত ছিল না। মোটামুটি হয়েছে। মাইক্রোফোনের সামনে খুব নার্ভাস ছিলাম।’

‘টু-বি কন্টিনিউড’ সিনেমায় পূর্ণিমা প্রথম গান গেয়েছিলেন। এরপর তিনি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে একটি গানে কণ্ঠ দেন। এবার যে গানটি গেয়েছেন, সেটি এ প্রজন্মের গায়ক ইমরান প্রথম গেয়েছিলেন। শফিক তুহিনের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ইমরান।

পূর্ণিমা বলেন, ‘চ্যানেল আই থেকে স্বপন ভাই (ইজাজ খান স্বপন) গানটি গাওয়ার জন্য অনুরোধ করলেন। তাঁর কথায় রাজি হয়ে যাই। এমনিতে গানটি আমার পছন্দের। তাই তেমন সমস্যা হয়নি। তবে পরে আর গান গাওয়ার কোনো পরিকল্পনা নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

২৭ বছর পর ঐশ্বরিয়া-অক্ষয়ের ‘তাল’-এর সিক্যুয়াল আসছে?

পূর্ণিমা নার্ভাস!

আপডেট সময় ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭