ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩০০ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা টেস্টে মোহাম্মদ রিজওয়ানের পর ফাওয়াদ আলমের ফিফটিতে ৩০০ পূর্ণ করে পাকিস্তান। এরপরেই ইনিংস ঘোষণা করে সফরকারী দল।

প্রথম দিন টস জিতে ব্যাটিং করতে নামে সফরকারীরা। এদিন ৫৭ ওভারের বেশি খেলা হয়নি। ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল টিম পাকিস্তান। দ্বিতীয় মাত্র ৬ ওভার ২ বল খেলা হয়। কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান আরও ২৭ রান যোগ করে। তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিন সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় সাড়ে ১০টায়।

পাকিস্তান দেড় সেশন ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১১২ রান যোগ করে। সর্বোচ্চ ৭৬ রান করেন বাবর। রিজওয়ান ৫৩ ও ফাওয়াদ ৫০ রানে অপরাজিত আছেন। দলীয় ৩০০ হওয়ার পরেই করে ইনিংস ঘোষণা।

এর আগে চতুর্থ দিনের শুরুতেই আজহার আলীকে সাজঘরে পাঠান পেসার এবাদত হোসেন। এবাদতের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হয়নি। লিটন দাসের সহজ ক্যাচে ৫৬ রানে আউট হন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আজহারের আউটে ভেঙে যায় ১২৩ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফাওয়াদ আলম আসেন।

এরপরই বাবর আজমকে এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান খালেদ আহমেদ। বাবর ১২৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলে অনিয়মিত পেসার খালেদ নিজের তৃতীয় টেস্টে এসে প্রথম উইকেটের দেখা পান। সেটাও আবার টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম ব্যাটসম্যানকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট রাঙান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩০০ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণা

আপডেট সময় ০৫:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১