ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মুমিনুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ থেকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সমালোচনা শুরু হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশী ক্রিকেটাররাও এই উইকেটের কম সমালোচনা করেনি।

তবে পিচ যেমনই হোক না কেন, পেশাদার ক্রিকেটে পারফরম্যান্সের ক্ষেত্রে অজুহাত দেওয়া চলবে না বলে জানিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

কয়েকদিন আগেও মিরপুরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। আগামীকাল (৩ ডিসেম্বর) শেষ টেস্ট খেলতে একই মাঠে নামবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে পিচ ছিল ভয়াবহ রকমের ঘূর্ণি আর স্লো। উপমহাদেশের দলের বিপক্ষে টার্নিং উইকেট বানিয়ে যে লাভ নেই, এটা তাই একরকম প্রমাণিত। মুমিনুল বলেন, ‘উপমহাদেশের সবাই স্পিন ভালো খেলে। তাদের বিপক্ষে স্পিনিং উইকেট না করাটাই ভালো। সব দলই তা-ই করে। আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটই ভালো। আমার এটাই পছন্দ। ‘

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল আরও বলেন, ‘মিরপুরের উইকেট আমরা সবাই জানি যে, বলা কঠিন…আমার কাছে মনে হয়, সাদা বলে একরকম উইকেট হয়, লাল বলে আরেকরকম। আমার কাছে মনে হয়, সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে লাল বলে। পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট বা এগুলো নিয়ে অজুহাত দেওয়াটা কখনোই কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হই না। পেশাদার ক্রিকেটারদের যদি ধানক্ষেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে। আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদার হলে আরও ভালো হয়। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মুমিনুল

আপডেট সময় ০৬:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১