ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মালয়েশিয়ার ক্যাম্পে বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে অবস্থিত আজিল ইমিগ্রেশন ক্যাম্পে থাকা বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো গোলাম সারোয়ার। এসময় তিনি বাংলাদেশিদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন। পরে ক্যাম্প কর্মকর্তাদের সাথে এক বৈঠক মিলিত হন।

তিনি বাংলাদেশিদের দ্রুত দেশে প্রেরণ এবং আইনি প্রক্রিয়ায় সম্ভব হলে তাদেরকে মালয়েশিয়াতে পুনরায় কাজে নিযুক্তির জন্য অনুরোধ করেন। ক্যাম্প কমান্ডার বন্দীদের বিষয়ে ক্যাম্পের উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরে আশ্বাস দিয়েছেন যে, যাদেরকে দেশে ফেরত পাঠানোর আদালতের আদেশ রয়েছে তাদেরকে দ্রুত দেশে ফেরত পাঠানো এবং কাজে নিযুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করার। এসময় হাইকমিশনার উপস্থিত ক্যাম্প কর্মকর্তাদের সকলকে ধন্যবাদ জানান।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর ২ মো. হেদায়েতুল ইসলাম মন্ডল এবং কমার্শিয়াল কাউন্সেলর মো রাজিবুল আহসান এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্যাম্পে ৪৮ জন অপেক্ষমান বাংলাদেশিদের মধ্যে ২৩ জন আগামী ৩ ডিসেম্বর দেশে ফেরত যাবেন। অন্যান্যদের দেশে ফেরত প্রেরণ প্রক্রিয়াধীন আছে। অনেকের পাসপোর্ট নং না থাকায় প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে বলেও হাইকমিশন সূত্রে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মালয়েশিয়ার ক্যাম্পে বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১