ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘যুক্তরাষ্ট্র সম্ভবত ভুলে গেছে ইরান চাপে পড়ে কিছু করে না’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সম্ভবত ভুলে গেছে ইরান চাপের মুখে কোনো কিছু করে না।’

আগামী মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা কূটনৈতিক লড়াইয়ের যে হুমকি দিয়েছে তার নিন্দা ও সমালোচনা করে তিনি এ কথা বলেন।

এদিকে, আমেরিকা তার ভাষায় বলছে, ইরান যদি আইএইএ’র সঙ্গে পরিপূর্ণ সহযোগিতা না করে তাহলে তেহরান কূটনীতিক লড়াইয়ের মুখে পড়বে। এ ব্যাপারে গতকাল শুক্রবার আইএইএ-তে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উলিয়ানভ বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন হুমকিকে তা ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত বৃহস্পতিবার আমেরিকা বলেছে, আইএইএ’র সঙ্গে বিভিন্ন ইস্যুতে ইরানের যে দ্বন্দ্ব চলছে তা থেকে বিশেষ করে ইরানের পরমাণু স্থাপনায় ক্যামেরা বসানো নিয়ে যে মতদ্বন্দ্ব চলছে তা থেকে তেহরান সরে না গেলে আগামী ডিসেম্বরে আইএইএ-তে ইরানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সংঘাত হতে পারে।

এ সম্পর্কে রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেন, আইএইএ-তে নিযুক্ত মার্কিন প্রতিনিধিদলের এই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে পারছি না। এই বক্তব্য সহযোগিতামূলক নয়।

উলিয়ানভ বলেন, দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের সঙ্গে কোনো আলোচনায় নেই এবং সম্ভবত তারা ভুলে গেছে যে, ইরান চাপের মুখে কোনো কাজ করে না। যদি ইরানের ওপর চাপ সৃষ্টি করা হয় তাহলে তারা তা প্রতিরোধ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘যুক্তরাষ্ট্র সম্ভবত ভুলে গেছে ইরান চাপে পড়ে কিছু করে না’

আপডেট সময় ১১:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১