ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনে ভারী বর্ষণে নিহত ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শাংজি প্রদেশের আনকং নগরীতে প্রচন্ড বৃষ্টিপাতে পাঁচজন মারা গেছে এবং আরো চারজন নিখোঁজ রয়েছে। সেখানে মঙ্গলবার থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।

নগরীর বন্যা নিয়ন্ত্রণ সদরদপ্তর জানায়, বৃষ্টিপাতের কারণে প্রায় দেড় লাখ লোক ক্ষতির মুখে পড়েছে। এতে স্থানীয় সরকার ২৭ হাজারের বেশী বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

তারা আরো জানায়, বৃষ্টিপাতে কমপক্ষে দুই হাজার ঘরবাড়ির এবং ১২ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে সরাসরি প্রায় ৮ কোটি ১০ ডলার মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার প্রাদেশিক আবহাওয়া দপ্তর প্রচন্ড বৃষ্টিপাতের জন্য জারি করা নীল সংকেত তুলে নিলেও তারা বন্যা ও ভূমিধসসহ ভূ-তাত্ত্বিক দুর্যোগের ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে বলেছে।

উল্লেখ্য, চীনে চার প্রকারের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা চালু রয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ স্তরে লাল এবং এর পরের স্তরগুলোতে রয়েছে যথাক্রমে কমলা, হলুদ ও নীল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে ভারী বর্ষণে নিহত ৫

আপডেট সময় ০৮:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭