ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নদীতে মাছ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আগে নদীতে জাল ফেললে অনেক মাছ পাওয়া যেত। নদীতে মাছ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। নদী ও খালকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুড়িগঙ্গা নদী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বছিলা সরকারি প্রাথমিকবিদ্যালয় প্রাঙ্গণে শনিবার এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে বুড়িগঙ্গা নদী মোর্চা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরিফ জামিল বলেন, প্রভাবশালীদের দখল পোক্ত করতে অন্যপাশের ব্যক্তিগত জমিতে সীমানা পিলার স্থাপন করা হয়েছে। এখন নদীর ভেতর পাইলিং করে ওয়ার্কওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও বাপার সহসভাপতি প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ১৯৯৮ সাল থেকে বুড়িগঙ্গা বাঁচানোর আন্দোলন শুরু হয়েছে। এরপর অনেক আন্দোলন হয়েছে। সরকারও উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বুড়িগঙ্গা নদীর অক্সিজেনের মাত্রা বেড়েছে। তবে বুড়িগঙ্গা ও তুরাগে সীমানা পিলারগুলো সঠিক জায়গায় বসানো হয়নি।

তিনি বলেন, প্রভাবশালীদের চাপে নদীর ভেতরে সীমানা পিলার বসানো হয়েছে। এখন ওই সীমানা পিলার ধরে উন্নয়ন কাজ হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। প্রধানমন্ত্রী নদীর ব্যাপারে খুবই আন্তরিক। যারা নদী রক্ষার কাজের সঙ্গে জড়িত তাদের ভাবতে হবে।

নদী উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ান হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নদীতে মাছ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: মেয়র আতিক

আপডেট সময় ০৫:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১