ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় প্রেসকর্মী নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

এক দিনের ব্যবধানে রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আরও একজন ব্যক্তি মারা গেছেন। আহসান কবির নামের এই ব্যক্তি প্রথম আলো পত্রিকার সাবেক কর্মী।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পান্থপথের বসুন্ধরা সিটির বিপরীত দিকে এ দুর্ঘটনা ঘটে। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রাব্বানী এ তথ্য নিশ্চিত করেন।

এসআই রাব্বানী বলেন, ‘আজ বেলা আড়াইটার দিকে বসুন্ধরা সিটির বিপরীত দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত গাড়িটি আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে গতকাল বুধবার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এর প্রতিবাদে দুই দিন ধরে রাজধানীতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সহপাঠী নিহতের বিচার, নিরাপদ সড়কসহ ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার সময় দিয়ে শিক্ষার্থীরা আজকের কর্মসূচি শেষ করে। গদাবি পূরণ না হলে রবিবার থেকে আবার আন্দোলনে নামবে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় প্রেসকর্মী নিহত

আপডেট সময় ০৫:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১