ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম টেস্টেও থাকছেন না সাকিব আল হাসান। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে থাকছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ইনজুরি কাটিয়ে উঠলে পরের এবং শেষ টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের।

২৬ নভেম্বর চট্রগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্টে সাকিবের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান সাকিব। ফলে আসরের পরবর্তী দুটি ম্যাচে (দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া) খেলা হয়নি সাকিবের। পরে চোটের কারণে খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজেও।

বিশ্বকাপের মাঝে ইনজুরিতে পড়লে সাকিব আমেরিকা চলে যান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে গত রবিবার (২১ নভেম্বর) বাংলাদেশে আসেন তিনি। কিন্তু মাঠে এবারও সাকিবের অপেক্ষা বাড়ছে। কবে দলে ফিরবেন সেটি নির্ভর করছে তার চোট কাটিয়ে ফিট হওয়ার ওপর।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের নতুন আসরে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। ইতোমধ্যে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে দল। আগামী ২৬ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। পরে ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল

চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের

আপডেট সময় ০৭:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১