ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শারমিনের ইতিহাস গড়া শতকে রানের পাহাড়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

মুর্শিদা খাতুনের সঙ্গে উদ্ধোধনী জুটির পর নিগার সুলতানাকে নিয়ে দ্রুত রান তোলা। পরে ফারজানা হকের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ফিফটির পর নিজের ক্যারিয়ারের প্রথম শতক— ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দিনটা পুরোটাই নিজের করে নিলেন শারমিন আক্তার। আর তাতেই মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশকে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন এই ওপেনার।

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমেছেন টাইগ্রেসরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশ। এদিন শারমিনের ঐতিহাসিক শতকের পাশাপাশি ফারজানা হকের ফিফটিতে ৩২২ রানের বড় সংগ্রহ দাড় করায় বাংলাদেশ নারী দল।

এদিন হারারেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র মেয়ে দলের অধিনায়ক সিন্ধু শ্রীহার্শা। পরে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন দুই টাইগার ওপেনার। শুরুর জুটিতে মুর্শিদা-শারমিন তোলেন ৯৬ রান। ব্যাটিংয়ে শুরুর চার ব্যাটসম্যানই পেয়েছেন ত্রিশের অধিক রান।

পরে শতক হাঁকিয়ে ইতিহাস গড়েছেন শারমিন। তিনিই বাংলাদেশের হয়ে প্রথম কেউ যিনি তিন সংখ্যার ম্যাজিক ফিগার ছুঁতে পারলেন। বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসের রেকর্ড যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। আর শারমিনের সর্বোচ্চ ছিলো ৭৪ রান।

প্রথম উইকেট হিসেবে ৫৬ বলে ৪৭ রান করে মুর্শিদা ফিরলেও একপাশ আগলে থাকেন শারমিন। মাঝে ২৬ বলে ৩৩ রান করে রান আউটের ফাঁদে পড়ে ফিরেছেন নিগার সুলতানা। তবে অধিনায়ক ফেরার পর দারুণ গতিতে রান তুলেন সেঞ্চুরিয়ান শারমিন ও ফিফটি করা ফারজানা।

ফারজানা ৬২ বলে ৬৭ রান করে ফিরলেও একেবারে শেষ পর্যন্ত থাকেন শারমিন। তার ব্যাট থেকে ১৪১ বলে ১১ চারে আসে ১৩০ রান। আর শেষের দিকে লতা মণ্ডলের ১০ বলে ১৭ রানের ঝড়ে রানের পাহাড়ে চড়ে বাংলাদেশ। জিততে হলে নির্ধারিত ৫০ ওভারে যুক্তরাষ্ট্রকে করতে হবে ৩২৩ রান।

মার্কিনিদের হয়ে এদিন বল হাতে খুব একটা ভালো সময় যায়নি কারোই। ১০ ওভারে ৬৪ রানে ২ উইকেট নিয়েছেন মোকসা চৌধুরি। একটি করে উইকেট পেয়েছেন মাহিকা এবং গীতিকা।

বি গ্রুপে বাংলাদেশের পরের দুই ম্যাচ আগামী ২৫ ও ২৯ নভেম্বর। এর মধ্যে প্রথমটি থাইল্যান্ড ও পরে শেষ ম্যাচটি হবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে।

বাছাইপর্বে দুটি গ্রুপে পাঁচটি করে মোট ১০ দল অংশ নিচ্ছে। তিনটি করে মোট ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল উঠবে মূলপর্বে। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। অংশ নেবে আট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা সরাসরি খেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে চড়ারহাট মৃত্যুর ঘটনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শারমিনের ইতিহাস গড়া শতকে রানের পাহাড়ে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১