ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুকুরের জন্য ফোন আবিষ্কার!

আকাশ নিউজ ডেস্ক:

কুকুরকে বলা হয় প্রভুভক্ত প্রাণী। অনেক সময় বিশ্বস্ত প্রাণীটিও হয়ে উঠে মানুষের সবচেয়ে কাছের বন্ধু।

এবার প্রভুভক্ত কুকুরের একা লাগলে যেন মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন তেমন একটি যন্ত্র বানিয়েছেন বিজ্ঞানীরা। ‘ডগফোন’ নামের ওই যন্ত্রের সাহায্যে মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।

বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, স্কটল্যান্ডের বিজ্ঞানীর তৈরি ওই যন্ত্র অনেকটা নরম বলের মতো। বলটি শুধু ঝাঁকিয়েই মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।

তবে কল ধরা হবে কিনা সেটা মালিকই নির্ধারণ করবে। এমনকি কল কেটে দেবেন নাকি ধরে রাখবেন সেটাও মানুষের ওপর নির্ভর করবে।মালিক চাইলে তার কুকুরের কাছে ফোন করতে পারবেন। তবে ফোন ধরতে হলে কুকুরকে বলটিকে নাড়াতে হবে।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইলিয়েনা হির্সকিজ-ডগলাসের গবেষণার ওপর ভিত্তি করে ডগফোন তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এতদিন প্রযুক্তি ব্যবহার করে আমরা কুকুরকে খাবার দিতে পারতাম, কুকুরের হাঁটাচলার খোঁজ রাখতে পারতাম। কিন্তু সেখানে কুকুরের নিজের কোনো ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার ছিল না। এবার ডগফোনের মাধ্যমে কুকুরই মালিকের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নিতে পারবে।

ডগফোন নির্মাতা দলের আশা, লকডাউনের কারণে মানুষের সান্নিধ্যে অভ্যস্ত হয়ে ওঠা পোষা কুকুরের একাকিত্ব দূর করতে সাহায্য করবে এই যন্ত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুকুরের জন্য ফোন আবিষ্কার!

আপডেট সময় ১১:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১