ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পা ভেঙে দিলেন স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রিপা আক্তারের পা ভেঙে দিয়েছেন মাদকাসক্ত স্বামী বাবু মুন্সী।

বুধবার (১৭ নভেম্বর) উপজেলার পদুয়া গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটলেও শুক্রবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যম ও স্থানীয় লোকদের মধ্যে জানাজানি হয়।

রিপার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে মতলব দক্ষিণ উপজেলার পদুয়া মুন্সী বাড়ির তাজুল ইসলাম মুন্সীর ছেলে বাবু মুন্সী জোড় করে একই বাড়ির আব্দুল মালেক মুন্সীর মেয়ে রিপাকে বিয়ে করেন। সেসময় বিভিন্ন কলা কৌশলে বিয়ের কাবিন নামা করাননি বাবু। বিয়ের কিছুদিন পর থেকে নানা অজুহাতে স্ত্রীর মাধ্যমে শ্বশুরের কাছে টাকা দাবি করে আসছিলেন তিনি।

স্বামী ও সংসারের সুখের কথা ভেবে বিয়ের পর থেকেই বহুবার অসহায় রিপা তার বাবার কাছ থেকে চাহিদামত যথাসাধ্য টাকা নিয়ে স্বামীকে দিয়েছে। কখনো টাকা এনে দিতে দেরি কিংবা না দিলে তার ওপর চলত শারীরিক ও মানুষিক নির্যাতন।

রিপা আক্তার তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর নির্যাতনের পরেও ঘর সংসার করতে থাকে। এমতাবস্থায় গত ১৭ নভেম্বর আবারও যৌতুকের টাকার দাবিতে রিপাকে গালিগালাজ ও মানুষিক চাপ দিতে থাকেন বাবু। একপর্যায়ে বাবু রিপাতে বিবস্ত্র করে বাঁশের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারতে থাকে। এতে একপর্যায়ে রিপার বাম পায়ের হাড় ভেঙে যায়। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছে।

নির্যাতিতা রিপা আক্তারের মা আক্তার বেগম বলেন, বাবু বিভিন্ন সময় নানাভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমানে ফের টাকার জন্য আমার মেয়ে রিপার ওপর অমানুষিক নির্যাতন শুরু করেছে। আমরা এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা সাহায্য চাই।

কাবিননামা না করানোর বিষয়ে প্রশ্ন করলে নির্যাতিতা রিপার বাবা আব্দুল মালেক বলেন, আমরা অনেকবার চেষ্টা করেছি এবং বাবু ও তার পরিবারকে বলেছি বিয়ের কাবিননামা করানোর জন্য। কিন্তু বাবু ও তার পরিবার কাবিন করতে নারাজ। বাবুকে কাবিননামা না করার কারণ জানতে চাইলে সে মারধরসহ প্রাণে মেরে ফেলার হুমকি- ধমকি দেয়।

এ বিষয়ে বাবু মুন্সীর বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনও কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পা ভেঙে দিলেন স্বামী

আপডেট সময় ০৯:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১