ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লে-তে ঝড় তোলা তো দূরের কথা, টানা উইকেট পতনে উল্টো চাপে পড়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জয়ের জন্য ১২৮ রান করতে হবে সফরকারীদের।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। অন্যদিকে পাকিস্তান দল মাঠে নেমেছে দলের মূল পেসার শাহিন শাহ আফ্রিদিকে ছাড়াই।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানে মধ্যেই দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও অভিষিক্ত সাইফ হাসান দুজনেই বিদায় নিয়েছেন। হাসান আলীর করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন নাঈম। মোহাম্মদ ওয়াসিমের করা পরের ওভারের শেষ বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইফও। দুজনের কেউই ১ রানের বেশি করতে পারেননি।
এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্ত বোলার মোহাম্মদ ওয়াসিমের হাতেই ক্যাচ দেন ৭ রানের ইনিংস খেলেই। প্রথম ৩ ব্যাটারের কেউই বাউন্ডারি বা ছক্কাও হাঁকাতে পারেননি। ফলে পাওয়ার প্লে থেকে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তুলেত পারে বাংলাদেশ। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহও মাত্র ৬ রান করেই পাকিস্তানি পেসার নওয়াজের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটেন।

৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান আফিফ হোসেন। কিন্তু ১০তম ওভারে পাকিস্তানের স্পিনার শাদাবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউটও দেন। কিন্তু সঙ্গে সঙ্গে রিভিও নেন আফিফ এবং তাতে বেঁচে যান তিনি। ওই ওভারে অবশ্য কোনো রান আসেনি। কিন্তু পরের ওভারেই নওয়াজের বলে পর পর দুই ছক্কা হাঁকান তিনি। কিন্তু শাদাবের পরের ওভারেই ক্রিজ ছেড়ে এগিয়ে খেলতে এসে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়লে শেষ হয় আফিফের ৩৪ বলে ৩৬ রানের ইনিংস।

আফিফের বিদায়ের পর হাল ধরেন নুরুল। শাদাবের এক ওভারে এক ছক্কা ও ১ চার মারার পরের ওভারে ওয়াসিমের বলেও এক ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। কিন্তু ১৭তম ওভারে হাসান আলীর বলে অফ সাইডের অনেকটা বাইরের বলে মারতে গেলে বল সোহানের ব্যাটের কানায় লেগে রিজওয়ানের গ্লাভসে জমা হয়। ফলে শেষ হয় সোহানের ২২ বলে ২৮ রানের ইনিংস। এরপর হাসানের পরের ওভারের প্রথম বলে মেহেদী হাসান ছক্কা হাঁকানোর পর চতুর্থ বলে বোল্ড হয়ে ফেরেন আমিনুল। এরপর হারিস রৌফের করা শেষ ওভারের প্রথম বলে মেহেদী ও শেষ বলে তাসকিন আহমেদ ছক্কা হাঁকালে সম্মনজনক স্কোর পায় বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল টাইগাররা

আপডেট সময় ০৪:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১