ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

মেম্বার হলেন বিদেশি বধূ!

আকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই নির্বাচনে জয়লাভ করেন জিন ক্যাটামিন (জেসমিন)।

ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা মাইক প্রতীক নিয়ে বাধাকানাই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে চার হাজার ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একজন বিদেশি নারী হয়েও ভালোবেসে সবার মন জয় করেছেন তিনি।

জানা যায়, সিঙ্গাপুরের প্রবাসজীবনে থাকার সময় ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকার সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের দবরদস্থা গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার। সেই থেকে তাদের প্রেম। পরে পরিণয়।

২০১০ সালে সুদূর ফিলিপাইনে গিয়ে জিন ক্যাটামিনাকে বিয়ে করেন জুলহাস। জাহিদুল ইসলাম নামের এক পুত্রসন্তান আছে এই দম্পতির।

ধর্মান্তরিত হয়ে জিন ক্যাটামিন ইসলাম ধর্মে দীক্ষিত হন। জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা থেকে তার নাম হয় জেসমিন আক্তার। এক পর্যায়ে জেসমিন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যান। ১১ বছর তাদের দাম্পত্যজীবন।

এলাকাবাসী জানান, বাংলাদেশে এসে স্বামী, পরিবার ও আশপাশের মানুষকে আপন করে নিয়েছেন এই জেসমিন। ভোটাররাও তাই ভালোবেসে তাকেই নির্বাচিত করেছেন।

নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করতে চান তিনি। এ দেশের মানুষের সঙ্গে থাকতে থাকেত পোশাকে,চলাফেরায় সবার মতোই হয়ে উঠেছেন জেসমিন। তবে তার দুঃখ বাংলা ভাষাটা এখনো পুরোপুরি শিখে উঠতে পারেননি তিনি।

জুলহাস জানান, একজন বিদেশিনীর সঙ্গে সংসার টেকে কি-না, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু সবার ভালোবাসায় সেই আশঙ্কা দূর হয়েছে। জেসমিনও সবাইকে আপন করে নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

মেম্বার হলেন বিদেশি বধূ!

আপডেট সময় ১২:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১